|
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের সহকারী পরিচালক হলেন মনসুর আলম মুন্না
আব্দুল্লাহ আল ফরহাদ, কক্সবাজার
|
![]() সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের সহকারী পরিচালক হলেন মনসুর আলম মুন্না দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারে বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। ন্যায়, সত্য ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে নির্যাতিত সংবাদকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় সোচ্চার থাকার স্বীকৃতিস্বরূপ এ পদে তাঁকে মনোনীত করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকেও মনসুর আলম মুন্না সাংবাদিক সমাজের কল্যাণে এবং নির্যাতন-প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন। এদিকে সহকর্মী সাংবাদিকসহ কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
