|
বড় চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
নতুন সময় ডেস্ক
|
![]() বড় চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা এদিকে ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ম্যাচ খেলেননি লিওনেল মেসি। কিন্তু ফিট হয়ে ওঠা এলএম টেনও আছেন আর্জেন্টাইন স্কোয়াডে। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে কোচ স্কালোনি সবচেয়ে বড় চমক দিয়েছেন নতুন তিন ফুটবলারকে স্কোয়াডে রেখে। মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো আছেন প্রীতি ম্যাচের দলে। এছাড়, দীর্ঘ সময় ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২২ সালে। এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ। আগামী ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
