ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
পর্তুগালের পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির অভিষেক ও বর্ণাঢ্য বাংলা মেলা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 September, 2025, 3:51 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 30 September, 2025, 3:57 PM

পর্তুগালের পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির অভিষেক ও বর্ণাঢ্য বাংলা মেলা অনুষ্ঠিত

পর্তুগালের পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির অভিষেক ও বর্ণাঢ্য বাংলা মেলা অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও শেকড়ের টানে এক অনন্য আয়োজন হয়ে উঠলো পর্তুগালের পোর্তো শহরের বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও বর্ণাঢ্য বাংলা মেলা। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল তিনটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়।

এ আয়োজনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নতুন কার্যকরী কমিটির শাহ্ আলম কাজল সভাপতি, আবদুল আলিম সাধারণ সম্পাদক এবং মোশাররফ হোসেন কিরন প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। 

পাশাপাশি ৬৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়, যাদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিরা। নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনটি আরও সক্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার প্রধান লায়লা মুনতাজেরী দিনা। তিনি তার বক্তব্যে প্রবাসীদের শেকড়ের সঙ্গে সাংস্কৃতিক বন্ধন বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, তরুণ ব্যবসায়ী ইমন আহমেদসহ অনেকে। বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, এই ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও দেশীয় সংস্কৃতির প্রতি অনুরাগ বৃদ্ধি করে।

অভিষেক পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি লন্ডন থেকে আগত অতিথি শিল্পীরাও গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। দেশীয় সংগীত, নাচ এবং সাংস্কৃতিক পরিবেশনায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো অনুষ্ঠানস্থলে।

বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র অভিষেক ও বাংলা মেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রবাসীরা জানান, দূর দেশে থেকেও এ ধরনের আয়োজন তাদেরকে শেকড়ের টানে একত্রিত করে এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। প্রবাসীদের দাবি, এই কমিটি প্রবাসীদের কল্যাণে কাজ করবে এবং একই সঙ্গে সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করে তুলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status