ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পঞ্চগড়ে গান ও কবিতায় বিশ্ব নদী দিবস উদযাপন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Sunday, 28 September, 2025, 5:39 PM

পঞ্চগড়ে গান ও কবিতায় বিশ্ব নদী দিবস উদযাপন

পঞ্চগড়ে গান ও কবিতায় বিশ্ব নদী দিবস উদযাপন

পঞ্চগড়ে শিশু ও নদী কেন্দ্রীক মৎস্যজীবীদের অংশ গ্রহণে গান, কবিতা আর আলোচনার মাধ্যমে  বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকাল থেকে নদী পাড়ের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ এবং শিশুদের অংশ গ্রহণে দিবসটি উদযাপিত হয়। 

প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর এই কর্মসূচীর আয়োজন করে। সদর উপজেলার মিলন বাজার, রাজার পাট ডাঙ্গা গ্রামের তিনটি স্পটে এই কর্মসূচী আয়োজন করা হয়।  কর্মসূচীর শুরুতে সদর উপজেলার চাওয়াই এবং করোতোয়া নদীর মাঝখানে অবস্থিত রাজার পাট ডাঙ্গা গ্রামে শিশুদের অংশ গ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

শোভাযাত্রাটি গ্রামটির প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। শিশুরা তাদের নানা রকমের খেলনা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। পরে চাওয়াই নদীর তীরে বিস্তির্ণ বাগানে গান, কবিতা আর মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার এই অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

অনুষ্ঠানে গল্পে গল্পে নদী সম্পর্কে শিশুরা তাদের বিভিন্ন কথা ও কবিতা পাঠ করে। এসময় স্থানীয় নদী কেন্দ্রীক মৎস্যজিবী, নারী ও শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে। অনুষ্ঠানে গান পরিবেশন করে বাউল রইস উদ্দিন ও শিমুল । 

বক্তব্য রাখেন কারিগরের পরিচালক মোস্তাক আহমেদ, প্রকল্প পরিচালক বদিউজ্জামান মিলন প্রমুখ । বিকেলে মিলন বাজারে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কারিগরের নির্বাহী পরিচালক জানান পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে গেছে ৫০ টি ছোট বড় নদী। 

নদী কেন্দ্রীক পাথর বালির বিশাল অর্থনীতির সাথে প্রাকৃতিক মাছ ও জলসম্পদের বিশাল পটভূমিও আছে। কিন্তু নদীগুলো যেমন হারিয়ে যাচ্ছে সেই সাথে দেশীয় মাছও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এসব হচ্ছে মানুষের অপরিকল্পিত ও অসচেতনতার কারণে। তাই নদী পাড়ের মানুষের সাথে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সংযুক্ত করেছি।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status