ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাজী সেলিমের বাড়িতে মিলল গোপন কক্ষ, বিলাসবহুল ৬ গাড়ি উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 September, 2025, 5:29 PM
সর্বশেষ আপডেট: Sunday, 28 September, 2025, 5:33 PM

হাজী সেলিমের বাড়িতে মিলল গোপন কক্ষ, বিলাসবহুল ৬ গাড়ি উদ্ধার

হাজী সেলিমের বাড়িতে মিলল গোপন কক্ষ, বিলাসবহুল ৬ গাড়ি উদ্ধার

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান শুরুর পর ওই বাসার আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।
 
অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথ বাহিনী। 
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে।

তবে সেখানে পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিততে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন। ‎জানা গেছে, ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামের ওই বাড়ির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status