ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
আমরা কোনো ব্যবসায়ীকে কষ্ট দিতে চাইনা : অর্থমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 5:19 PM

আমরা কোনো ব্যবসায়ীকে কষ্ট দিতে চাইনা : অর্থমন্ত্রী

আমরা কোনো ব্যবসায়ীকে কষ্ট দিতে চাইনা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব। তাই ব্যবসায়ীদের দেশ ও সংস্কার বান্ধব হতে হবে। আমরা কোনো ব্যবসায়ীকে কষ্ট দিতে চাইনা।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন,আমদানি ও রফতানিতে অনিয়ম ঠেকাতে সব পণ্যই এখন থেকে শতভাগ স্ক্যানিং করা হবে। তাছাড়া আমাদের গোল একটাই আর তা অর্জন করতে হবে। এ জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যারা কর দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন, চা খাবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া, নতুন যারা চাকরিতে আসবেন তাদের প্রথম দিন থেকেই ভাল কথা শোনাবেন।

তিনি বলেন, প্রত্যেক জেলায় এনবিআর এর নিজস্ব অফিস করা হবে। যাতে সমন্বিতভাবে কাজ করা যায়। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে রাজস্ব আদায় অসঙ্গতি রয়েছে। তাই রাজস্ব আয় বাড়াতে হবে।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইঁয়া বলেন, জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর হবে।এ জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status