ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কবি আল মাহমুদের অবস্থা অপরিবর্তিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 5:08 PM

কবি আল মাহমুদের অবস্থা অপরিবর্তিত

কবি আল মাহমুদের অবস্থা অপরিবর্তিত

আধুনিক বাংলা সাহিত্যের বরেণ্য কবি আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ৮২ বছর বয়সী দেশের বরেণ্য এ কবিকে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর শঙ্করের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হলেও পরে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

কবি আল মাহমুদের ছেলে মীর মোহাম্মদ আনিস জানান, বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বার্ধক্যজনিত কারণে কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে।

আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।

১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশ নেন। দৈনিক গণকণ্ঠ পত্রিকা সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- সোনালী কাবিন, লোক লোকান্তর, কালের কলস, ইত্যাদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status