|
তাড়াশে সড়ক দূর্ঘটনায় স্বাস্থ্য সহকারী নিহত
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে সড়ক দূর্ঘটনায় স্বাস্থ্য সহকারী নিহত প্রত্যক্ষসূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২ ঘটিকায় রাস্তা পারাপারের সময় বনপাড়া থেকে আসা একটি দ্রুতগামী বাস মান্নাননগর চৌরাস্তা এলাকায় ওই ব্যক্তিকে চাঁপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। উপস্থিত লোকজন মূমুর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক সিরাজুম মুনিরা তাঁকে মৃত ঘোষনা করেন। নিহত ইজাব আল মাসুদ একজন সদালাপী ও পরিশ্রমী যুবক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
