|
ভিশনের এসি বিস্ফোরণে প্রাণ গেল তুহিনের, লড়ছেন স্ত্রী-সন্তান
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভিশনের এসি বিস্ফোরণে প্রাণ গেল তুহিনের, লড়ছেন স্ত্রী-সন্তান তিনি জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল। মৃত্যুর সময় তিনি এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তুহিনের স্ত্রী ইভা আক্তার (৩০) ৮ শতাংশ, ছেলে তাওহীদ (৭) ১৫ শতাংশ এবং তানভীর (৯) ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। দগ্ধ পরিবারের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে সাত তলার বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘুমের মধ্যে এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। চারজনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নেভাতে সক্ষম হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। তার স্ত্রী গৃহিণী। পরিবারটির দাবি, কয়েকদিন আগেই ‘ভিশন’ ব্র্যান্ডের এসি সার্ভিসিং করানো হয়েছিল। তবুও এমন ভয়াবহ বিস্ফোরণে তারা হতবাক। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ‘ভিশন’ ব্র্যান্ডের জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এ বিষয়ে গণমাধ্যমথেকে প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর) তৌহিদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উল্লেখ্য, বিস্ফোরিত এয়ার কন্ডিশনারটি দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ‘ভিশন’ ব্র্যান্ডের পণ্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
