|
ইসরাইলি পারমাণবিক স্থাপনার গোপন তথ্য ফাঁস করল ইরান: দাবি তেহরানের
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইসরাইলি পারমাণবিক স্থাপনার গোপন তথ্য ফাঁস করল ইরান: দাবি তেহরানের ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, ২০২৫ সালের জুন মাসে একটি গোপন অভিযানের মাধ্যমে ইসরাইলের অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ নথি, ছবি এবং ভিডিও সংগ্রহ করে দেশে ফিরিয়ে আনা হয়। নিরাপদে এসব তথ্য পরিবহনের পর তা বিশ্লেষণ করে প্রকাশ করা হয় বলে জানানো হয়েছে। গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব টেলিভিশন অনুষ্ঠানে বলেন, “এই নথিগুলো ইসরাইলের পারমাণবিক কর্মসূচি, পুরনো অস্ত্র সংস্কার পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের সঙ্গে যৌথ প্রকল্প এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কিত বিস্তারিত তথ্য ধারণ করে। এটি শুধু একটি অংশ; আরও অনেক তথ্য আমাদের হাতে রয়েছে।” তিনি জানান, নথিগুলোতে পারমাণবিক ও সামরিক প্রকল্পে জড়িত ১৮৯ জন ইসরাইলি বিশেষজ্ঞের নাম রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানী, গবেষণা প্রতিষ্ঠান, কোম্পানি এবং তাদের সহযোগীদের সম্পর্কেও বিস্তারিত তথ্য সনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসের ১২ দিনের এক সামরিক সংঘর্ষে ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরাইলের বেশ কিছু সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় ইসরাইলি পারমাণবিক স্থাপনা, সামরিক বিশেষজ্ঞদের পরিচিতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সম্পর্কিত কিছু গোপন দৃশ্য। গোয়েন্দামন্ত্রী খাতিব আরও দাবি করেন, ইসরাইলের ভেতর থেকেও অনেকে অর্থের প্রলোভন ও সরকারের প্রতি ক্ষোভের কারণে ইরানের সঙ্গে সহযোগিতা করেছেন। ১২ দিনের যুদ্ধে পরাজয়ের পর, বহু অজানা যোদ্ধা এখন ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে পড়েছে। তবে এই দাবির সত্যতা বা প্রতিক্রিয়া নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
