ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহে মতবিনিময় সভায় এসপি'র পাশে আ'লীগ নেতা
মো: আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ
প্রকাশ: Thursday, 25 September, 2025, 5:03 PM

ময়মনসিংহে মতবিনিময় সভায় এসপি'র পাশে আ'লীগ নেতা

ময়মনসিংহে মতবিনিময় সভায় এসপি'র পাশে আ'লীগ নেতা

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর ময়নার মোড় এলাকার হোটেল হেরা’র হলরুমে জেলার পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আওয়ামী লীগ নেতাকে পাশে বসিয়ে মতবিনিময় সভা করেছেন সভার প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো: নাইমুল হক পিপিএম। 

এছাড়াও এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোফাখারুল ইসলাম খোকন। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

মতবিনিময় সভার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এতে দেখা যায়, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো. নাইমুল হক পিপিএম এর পাশে বসে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ নেতা মোফাখারুল ইসলাম খোকন। 

এ ছাড়া, অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপিপন্থি ব্যবসায়ী সংগঠনের নেতা তৌহিদুজ্জামান ছোটন, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি খন্দকার শরীফ আহমেদ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ নামক সংগঠনের উপদেষ্টা ইয়াজদানী কোরাইশি কাজল এবং আব্দুল কাদির মুন্না। এদের মধ্যে ইয়াজদানী কোরাইশি কাজল এবং আব্দুল কাদির মুন্না আওয়ামীপন্থি সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে সমাধিক পরিচিত।

এ ঘটনায় চব্বিশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টিকে পরিকল্পিত মনে করছেন। তাদের ভাষ্য, একটি মহল পরিকল্পিতভাবে পতিত আওয়ামী লীগের দোসরদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে উদ্দেশ্যমূলকভাবে এসব করছে। এতে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রমোট করতে চায়।

জানতে চাইলে মোফাখারুল ইসলাম খোকন বলেন, "আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগে আমার সব পদ সাবেক। মূলত আমি ওই অনুষ্ঠানে হোটেল মালিক হিসেবে উপস্থিত ছিলাম।"

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো: নাইমুল হক পিপিএম বলেন, "হোটেল হেরা কর্তৃপক্ষ জেলার পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করেছে। আমি ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে অনুষ্ঠানে ছিলাম। তবে অনুষ্ঠানের সভাপতি আওয়ামী লীগ নেতা কী-না, তা আমার জানা ছিল না।"

এদিকে মতবিনিময় সভার শেষ পর্যায়ে পুলিশ সুপারকে অনুষ্ঠানের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোফাখার হোসেন খোকনকে ক্রেস্ট প্রদান করেন। এতে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের অংশ নিতে দেখা যায়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status