|
এনসিপি সদস্য সচিব আখতারের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() এনসিপি সদস্য সচিব আখতারের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ এসময় বক্তব্য দেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. আল আমিন খান, মাহবুবুল আমিন নাঈম, গণ অধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সভাপতি আতিকুল ইসলাম মান্না, শ্রমিক পরিষদের সভাপতি মো. ইমাম হোসেন, এনসিপি’র যুবশক্তি জেলা সদস্য মারিয়া আফরিন, ফারজানা সিমু, সাহানাওজ অভি প্রমুখ। বক্তারা বলেন, এটি কোনো আকস্মিক হামলা নয়, পরিকল্পিত হামলা। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এখনো বিভিন্ন স্থানে আওয়ামী লীগ থেকে গেছে। তারা এসব করছে। সরকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে কিছু আওয়াজ সমর্থক তার দিকে ডিম ছুড়ে মারেন। এসময় আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
