ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ডিএনসিসি উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 February, 2019, 9:31 PM

ডিএনসিসি উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

ডিএনসিসি উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রার্থী ববি হাজ্জাজ।

তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলামের সামনে রয়েছেন চারজন প্রার্থী।

শনিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন মোট ৬৮ জন প্রার্থী।

ঢাকা উত্তর সিটির ২০টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ১ জন এবং ঢাকা দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডে ২৬ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ঢাকা উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে একজন প্রার্থী প্রত্যাহার করায় অপর প্রার্থী মুজিব সরোয়ার মাসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢকার দুই সিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই শুরু হবে প্রচার।

জানা গেছে, আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী মো. আতিকুল ইসলামসহ মোট ৬ জন।

যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হলেও পরে তিনি আপিলে প্রার্থিতা ফিরে পান। তবে এ নির্বাচন থেকে ববি হাজ্জাজ তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে আতিকুল ইসলামকে অপর চার প্রার্থীর সঙ্গে ভোটের মাঠে লড়তে হচ্ছে।

ওই চার প্রার্থী হলেন- জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status