ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
মোদিই দুর্নীতির নায়ক ভারতের লজ্জা: মমতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 February, 2019, 6:08 PM

মোদিই দুর্নীতির নায়ক ভারতের লজ্জা: মমতা

মোদিই দুর্নীতির নায়ক ভারতের লজ্জা: মমতা

চিটফান্ড কেলেঙ্কারিতে কাউকে ছাড় দেয়া হবে না বলে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই মামলায় মমতা ‘ভয় পাচ্ছেন’ কেন, তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। শুক্রবার বিকালে জলপাইগুড়ির ময়নাগুড়ির সভায় মমতাকে আক্রমণ করে এসব কথা বলেন মোদি।

প্রায় সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। মোদিকে কটাক্ষ করে মমতা বললেন, ‘মাস্টার অব করাপশন মাস্টার অব অ্যারোগেন্স মোদি ইজ শেম অব দ্য কান্ট্রি’ অর্থ করলে দাঁড়ায় মোদিই দুর্নীতির হোতা, দেশের লজ্জা।’

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইর জিজ্ঞাসাবাদ চেষ্টার বিরুদ্ধে রোববার কলকাতায় ধরনায় বসেন মমতা। তিন দিন পর মঙ্গলবার সন্ধ্যায় তা তুলে নেন তিনি।

এদিন সকালে ভারতের সুপ্রিমকোর্ট নির্দেশ দেন, পুলিশ কমিশনারকে সিবিআই জেরা করতে পারবে, তবে সেই জেরা হবে নিরপেক্ষ জায়গায়- দিল্লি বা কলকাতা নয়, মেঘালয়ের রাজধানী শিলংয়ে। আগামীকাল শনিবার থেকে জেরা শুরু করবে।

সেদিকেই ইঙ্গিত করে মোদি বলেন, ‘বাংলায় এমন এক মুখ্যমন্ত্রী যারা গরিবের টাকা লুট করেছে। বাংলার মানুষ জানতে চায়, চিটফান্ডের তদন্তে আপনার এত ভয় কেন, যাদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন? চৌকিদার এদের ছাড়বে না।’

কয়েক ঘণ্টা পরই এর জবাব দেন মমতা। বলেন, ‘মোদিই সব থেকে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী। যে নিজে দুর্নীতিতে সিদ্ধহস্ত, অন্যের দিকে আঙুল তোলা সাজে না তার।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status