|
শিক্ষার্থী লামিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মো.ইমরান, কলাপাড়া
|
![]() শিক্ষার্থী লামিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এসময় বক্তব্য রাখেন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেনীর শিক্ষার্থী হিমা, রাসেল ও সজিব। মানবন্ধন শেষে ওই বিদ্যালয় প্রাঙ্গনের সড়কে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী হিমা বলেন, লামিয়া আসার সহপাঠী ছিলো। সে খুবই শান্ত বিশিষ্ট মেয়ে ছিলো। তাকে যেভাবে ধর্ষনের পর হত্যা করা হয়েছে, এটা আমরা সহপাঠী হয়ে কোন ভাবেই মেনে নিতে পারি। তাই তার হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি। সপ্তম শ্রেনীর শিক্ষার্থী রাসেল হোসেন বলেন, লামিয়া আমাদের ছোট বোন আমাদের সহপাঠী। তাকে ন্যাক্কারজনভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি দেয়া না হলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো। উল্লেখ্য গত ৩০ জুন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেনী শিক্ষার্থী লামিয়াকে দলবদ্ধ ধর্ষনের পর পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির চাম্বলগাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এঘটনায় অভিযুক্ত তাইফুর, জয়নাল, সুজন ও হাসান নামের ৪ আসামীকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
