|
টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, ৮৪ ভুক্তভোগী উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, ৮৪ ভুক্তভোগী উদ্ধার আটকরা হলেন- বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়ার সাইফুল ইসলাম (২০) ও একই মো. ইব্রাহিম (২০)। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ও র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বাহারছড়া কচ্ছপিয়ার গহীন পাহাড়ে একটি চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে নেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের আটকে রেখেছে এমন সংবাদে ২১ সেপ্টেম্বর ভোর থেকে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে এক পাচারকারীকে আটক ও চার ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহৎ যৌথ অভিযান চালনো হয়। অভিযানের সময় পাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়েন এবং কিছু ভুক্তভোগীকে পাহাড় থেকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে না ফেলে কৌশলে পাহাড় ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত অস্ত্রসহ পাচারকারীদের আটক করতে সক্ষম হয়। অভিযান থেকে একটি ওয়ানশুটার গান, একটি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, দুটি রামদা, একটি চাকু ও ৩ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এ সময় বিভিন্ন পাহাড় থেকে মোট ৮৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়। আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
