|
মহাসড়ক অবরোধ করে প্রকৌশলীদের অবস্থান কর্মসূচী পালন
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() মহাসড়ক অবরোধ করে প্রকৌশলীদের অবস্থান কর্মসূচী পালন এ সময় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা সংগ্রহ পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুর রাহিম, সংগ্রহ পরিষদের সদস্য ইলেকট্রিকাল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মাহাবুব রানা সজিব, আপেল মাহমুদ ও আল মামুন, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী রিপন আলী ও হামজা এবং ফুড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী শাহিন। দেড় ঘন্টাব্যাপি চলা বিক্ষোভে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবী উপেক্ষা করা হচ্ছে। বৈষম্য করা হচ্ছে তাদের সাথে। আর তাই দীর্ঘদিনের এই বৈষম্য নিরসন এবং অযৌক্তিক দাবি প্রত্যাহার না করা হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে আন্দোলনকারীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারোঘরিয়া এলাকায় মহানন্দা সেতুর ওপর সড়ক অবরোধ কর্মসূচি পালন করায় সেতুর উভয় দিকে তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের উভয় দিকে শতশত যানবাহন আটকা পড়ে। ভোগান্তীতে পড়েন সাধারন জনগন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
