|
ঝিনাইগাতীতে শ্বাসনালীতে বাদাম আটকে এক শিক্ষার্থীর মৃত্যু
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে শ্বাসনালীতে বাদাম আটকে এক শিক্ষার্থীর মৃত্যু সে স্কুলের টিফিন পিরিয়ডে বাদাম খওয়ার সময় শ্বাসনালীতে বাদাম আটকে অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারুয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বলেন, জাহিদ হাসান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল, দুপুরে হঠাৎ করে বাদাম খাওয়া অবস্থায় সে অসুস্থ হয়ে যায়, অতঃপর দ্রুত তাকে ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদাম শাসনালীতে আটকে যাওয়ার কারণে মূলত তার মৃত্যু হয়। জাহিদ হাসানের মৃত্যুতে ঝিনাইগাতী ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, তার সহপাঠী এবং তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ৯ ঘটিকায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় অতঃপর তাকে দাফন করা হয়। তার পরিবার জাহিদ হাসানের জন্য দোয়া চেয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
