ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোথায় আছেন নেপালের সাবেক মন্ত্রী-প্রধানমন্ত্রী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 6:43 PM

কোথায় আছেন নেপালের সাবেক মন্ত্রী-প্রধানমন্ত্রী?

কোথায় আছেন নেপালের সাবেক মন্ত্রী-প্রধানমন্ত্রী?

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও অন্য মন্ত্রীদের পদত্যাগের এক সপ্তাহ পার হলো। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করে পালিয়ে যান তারা। এরপর থেকে তাদের আর জনসম্মুখে দেখা যায়নি।

এর মধ্যে গুঞ্জন ওঠে, ভারতে কিংবা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনা করছেন ওলি। তবে পদত্যাগের একদিন পরেই লিখিত বার্তায় সাবেক প্রধানমন্ত্রী জানান, তিনি নেপালেই রয়েছেন এবং কাঠমান্ডুর শিবপুরী এলাকায় সেনা নিয়ন্ত্রিত একটি জায়গায় অবস্থান করছেন। তবে এরপর থেকে তার আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

১০ সেপ্টেম্বর নেপালি সংবাদমাধ্যম সেতোপাতি জানায়, সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীকৃত সমাজতান্ত্রিক) চেয়ারম্যান মাধব কুমার নেপালসহ কয়েকজন মন্ত্রীকে কাঠমান্ডুর শিবপুরীর সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ওলি, উপপ্রধানমন্ত্রী ও নগর উন্নয়নমন্ত্রী প্রকাশ মান সিং, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল, দাহাল, নেপালসহ সব মন্ত্রীকে শিবপুরীর আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সরিয়ে নেওয়া হয়েছে।

১০ সেপ্টেম্বর রাতে জেন জি তরুণদের উদ্দেশে লেখা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন কে পি শর্মা ওলি।

সূত্র বলছে, মন্ত্রীদের প্রথমে সরকারি বাসভবন ভৈঁসেপাটি থেকে সরানো হয়। দাহাল ও নেপালকে সিংহ দরবার থেকে সেনা হেলিকপ্টারে করে শিবপুরীতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে সিংহ দরবারে বিরোধী দলগুলোর বৈঠকে অংশ নিয়েছিলেন দাহাল ও নেপাল। ওই সময় দাহালের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে সেনারা দ্রুত তাদের সরিয়ে নেয়।

৯ সেপ্টেম্বর দুপুর ২টায় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ওলি। এর পরপরই সেনারা তাকে বালুয়াটার থেকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নিয়ে যায়। শুধু ওলি নন, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, মন্ত্রিসভা সদস্য ও শীর্ষ নেতাদেরও সেনারা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status