ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাদের পরকীয়া প্রবণতা বেশি, কি বলছে গবেষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 September, 2025, 6:00 PM

কাদের পরকীয়া প্রবণতা বেশি, কি বলছে গবেষণা

কাদের পরকীয়া প্রবণতা বেশি, কি বলছে গবেষণা

একজনের সঙ্গে সম্পর্কে থাকার পরও অন্য নারীর সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে অনেকেই। আবার স্ত্রী থাকার পরও অন্য নারী প্রতি দুর্বল হয়ে পড়া ঘটনাও এখন প্রতিদিনই ঘটছে। সবমিলিয়ে পরকীয়া নিয়ে বিতর্কের অন্ত নেই।

তবে অনেকের মনেই প্রশ্ন রয়েছে পরকীয়া কারা করেন? কেনই বা করেন? এসব প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাওয়া গেছে স্পেনের করুনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে।

গবেষক মিগুয়েল ক্লিমেন্টের নেতৃত্বে করা এই গবেষণা বলছে, ‘নারসিসিজম’ রয়েছে এমন মানুষদের বারবার পরকীয়া করার প্রবণতা বেশি। মনোবিজ্ঞানে, নারসিসিজমকে সাধারণত আত্মরতি, নিজেকে মহান ভাবা, অহংকার এবং অন্যদের প্রতি সহানুভূতির অভাব দ্বারা চিহ্নিত করা হয়। 

মিগুয়েলের মতে, অন্ধকার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত লোকেরা সহজে স্বল্পমেয়াদী সম্পর্ক স্থাপন করতে পারেন। এর মূল কারণ, সম্ভাব্য সঙ্গীর থেকে এই ধরনের প্রত্যাশা খুবই কম থাকে। এই প্রবণতা বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে।

৩০৮ জন মানুষের উপর করা এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ১৮ থেকে ২৫। মোট অংশগ্রহণকারীর ৭৮.৩ শতাংশ ছিলেন মহিলা। পুরুষ ছিলেন শতকরা ২১.২ ভাগ।

তবে মনে রাখতে হবে মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণা অত্যন্ত জটিল। কাজেই একটি মাত্র সমীক্ষায় ভিত্তি করে কোনও মতামত তৈরি করা বিচক্ষণতার পরিচয় নয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status