|
কুড়িগ্রামে ইপিজেড করার জন্য অবৈধ লিজ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ইপিজেড করার জন্য অবৈধ লিজ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সমাবেশে ভোগডাঙ্গা ইউনিয়নের শত শত কৃষক অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়েতারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষকদের দাবি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের কৃষিজমি ষড়যন্ত্রমূলক ভাবে খাস খতিয়ানভুক্ত করে ভূটান রাজার কাছে লিজ দেওয়া হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না। রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নেতা এরশাদুল মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, এই জমি আমাদের বাপ-দাদার রক্ত-ঘামে অর্জিত সম্পদ। কোনো আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না। তারা অভিযোগ করেন, সরকার একদিকে কৃষকের উন্নয়নের কথা বলছে অন্যদিকে কৃষকদের শেষ সম্বল কেড়ে নিয়ে ভূমিদস্যুদের হাতে তুলে দিচ্ছে সেটা মেনে নেয়া হবে না। ![]() কুড়িগ্রামে ইপিজেড করার জন্য অবৈধ লিজ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সমাবেশে ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল, ভূটান রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল এবং জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধে তিন দফা দাবি উত্থাপন করে নেতৃবৃন্দ হুঁশিয়ার করে বলেন, অবিলম্বে এ অবৈধ প্রক্রিয়া বন্ধ না হলে কুড়িগ্রামের সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে তারা অনশন, মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। সমাবেশ সঞ্চালনা করেন ফারুক আহমেদ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
