ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 11 September, 2025, 4:20 PM

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায়  কুড়িগ্রাম নাজিরা খলিলগঞ্জ এলাকায় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নিজ কার্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মো: আব্দুল হালিম, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিওমাদি, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা মো: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছা: শাহনাজ পারভীন সহ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ। 

এ সময় বক্তারা বাল্য বিবাহের ফলে একটি পরিবার, সমাজ ও জাতির উপর কিরুপ সমস্যার সৃষ্ঠি হয় তা নিয়ে আলোচনা করেন এবং এর থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অফিস ও সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status