|
ডাকসু নির্বাচনে বিজয়ীদের সাবেক ভিপি নুরের শুভেচ্ছা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডাকসু নির্বাচনে বিজয়ীদের সাবেক ভিপি নুরের শুভেচ্ছা বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নুরুল হক নুর এ কথা বলেন। তিনি বলেন, ‘আশা করি, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন। যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যােগ গ্রহণ করুন, যেন প্রতিবছর যথাসময়ে নির্বাচন হয়।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
