ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রামে জুলুসে তীব্র গরমে প্রাণ গেলো এক বৃদ্ধের
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 6 September, 2025, 2:16 PM

চট্টগ্রামে জুলুসে তীব্র গরমে প্রাণ গেলো এক বৃদ্ধের

চট্টগ্রামে জুলুসে তীব্র গরমে প্রাণ গেলো এক বৃদ্ধের

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর মোড় এলাকায় জুলুসের র‍্যালিতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

ঘটনা সূত্রে জানা গেছে, বেলা ১২টা ১০ মিনিটের দিকে তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় জুলুসে থাকা লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনলে সেখানে তার মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, তীব্র গরমে জুলুসে আসা একজন লোক মারা গেছে, তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status