ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 6 September, 2025, 10:50 AM

কুড়িগ্রামের উলিপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রামের উলিপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর বাজার এলাকার ইউসুফ আলীর পুত্র ২ সন্তানের জনক আব্দুল আলীম (৪৫) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার পাঁচপীর বাজার  এলাকার মাদ্রাসার পিছনে পার্শ্ববর্তী একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আলীম আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও তাকে পাননি। পরে শুক্রবার দুপুরে স্থানীয়রা পার্শ্ববর্তী আউয়াল মিয়ার বাগানে গাছের ডালে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, মানসিক সমস্যার কারণে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান শুক্রবার বিকেলে বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status