ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সফটওয়্যারের মাধ্যমে বিলিং রিপোর্ট পাঠানোর নির্দেশ ঢাকা ওয়াসার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 September, 2025, 10:14 AM

সফটওয়্যারের মাধ্যমে বিলিং রিপোর্ট পাঠানোর নির্দেশ ঢাকা ওয়াসার

সফটওয়্যারের মাধ্যমে বিলিং রিপোর্ট পাঠানোর নির্দেশ ঢাকা ওয়াসার

কাজের স্বচ্ছতা নিশ্চিতে সফটওয়্যারের মাধ্যমে বিলিং রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দেন।

সচিব মশিউর রহমান খান জানান, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে এ আদেশ জারি করা হয়েছে। অবিলম্বে এ ব্যবস্থা কার্যকর হবে।

অফিস আদেশ বলা হয়েছে, অটোমেশনের মাধ্যমে কাজের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গতিশীল করার জন্য এমআইএস রিপোর্ট প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য এখন থেকে এমআইএস রিপোর্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে হবে।

এমআইএস রিপোর্ট সফটওয়্যারের মাধ্যমে এমআইএস অ্যান্ড বিলিং ডিপার্টমেন্টে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status