|
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জেলা বিএনপির আয়োজনে সেখানে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ জেলা আদর্শ স্কুলে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। আর তাই সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হবার আহ্বান জানানো হয় প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত পধসভায়। এ সময় জেলা, উপজেলা বিএনপি, যুুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
