ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাল দলিল থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Monday, 1 September, 2025, 7:09 PM

জাল দলিল থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন

জাল দলিল থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাচাতো ভাইয়ের সৃষ্ট জাল দলিল থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। 

সোমবার সকালে রাণীশংকৈল প্রেসক্লাবে উপজেলার পদমপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল করিম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, তার পৈত্রিক ৩ একর ৭০ শতক জমি তারই চাচাতো ভাই আহাম্মদ শরিফ, আসগর আলী, আজাহারুল ও সাজেদ আলী মিলে দিনাজপুর সাব-রেজিস্ট্রি অফিস থেকে ১৯৭৭ সালের ভলিউম জালিয়াতি করে তিনটি দলিল সৃষ্টি করে জমি দখলের চেষ্টা করেন।

ভুক্তভোগী আব্দুল করিম আরও বলেন, দিনাজপুর জেলা সাব-রেজিষ্টারের কাছে জাল দলিলগুলো নিয়ে দেখালে তিনি সেগুলো জাল বলে নিশ্চিত করে, আইনগত ব্যবস্থা নিতে বলেন। 

এদিকে সেই জাল দলিল দেখিয়ে জালিয়াতির আশ্রয় নেওয়া চক্র জমিটি দখলের পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, থানা থেকে শুরু স্থানীয় নেতাদের সম্বন্বয়ে কাগজপত্র যাচাইয়ের একাধিকবার সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষরা সেদিকে যায় না। শুধু মাত্র তারা সময় কালক্ষেপন করে তার জমিগুলো আত্নসাতের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।

এ সময় তিনি দিনাজপুর সাব-রেজিষ্টার অফিসসহ যারা জাল জালিয়াতি করছেন তাদের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

এ বিষয়ে দিনাজপুর জেলা রেজিষ্টার অফিস সূত্রে জানা গেছে ভলিউম জালিয়াতি প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status