|
কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের গাছ কাটা নিয়ে অপপ্রচার বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশ
মোঃ রানা সন্যামত, বরিশাল
|
![]() কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের গাছ কাটা নিয়ে অপপ্রচার বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশ সরেজমিনে গিয়ে দেখা যায় অত্র বিদ্যালয়ের গাছ কেটে বিদ্যালয়ের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষকগনেরা এবং এলাকাবাসী।বিদ্যালয়ের গাছ কাটা নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ আঃ কাইয়ুম খান সাংবাদিকদের বলেন,আমি ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে দায়িত্বে আছি,বিদ্যালয়ের জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এ কারণে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ও এলাকাবাসীর সাথে আলোচনা করি বাজার কমিটি সহ সবাইকে নিয়ে। আলোচনায় সবাই একমত হয়েই আমরা বিদ্যালয়ের গাছ কেটে একটি টলঘর স্থানান্তর করি এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে ব্যবহার করি। টলঘরটি বাজারের ভিতরে রাস্তার পাশে থাকার কারণে এলাকাবাসীর চলাচল করতে বিঘ্ন ঘটে এবং টলঘরের পাশে মাছ বাজার ও মুরগির খামার থাকায় নোংরা গন্ধে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে এজন্যই আমরা ঘরটি বাজার থেকে সরিয়ে বিদ্যালয়ের একটি জায়গায় নিয়ে আসি। বিদ্যালয়ের স্বার্থে আমরা ১০ থেকে ১২ টি গাছ কেটেছি সেটি শুধুমাত্র বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করার জন্য,এখানে তো আমরা কেউই ব্যক্তিগতভাবে আত্মসাত করিনি। ম্যানেজিং কমিটি সহ বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ ব্যাহত করার জন্য একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে,আমরা এই কুচক্রী মহলের বিচার দাবি করছি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বসার বলেন বিদ্যালয়ের একটি ঘর নষ্ট হয়ে গেছে এবং কিছু বেঞ্চ নষ্ট হয়ে গেছে ও কিছু টেবিল নষ্ট হয়ে গেছে তাই আমরা ম্যানেজিং কমিটি সহ বিদ্যালয়ের শিক্ষকগণদের উপস্থিতিতে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গাছ কাটি অত্র বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য এবং একটি টলঘর স্থানান্তর করে পূর্ণ নির্মাণ করি এলাকাবাসীর স্বার্থে বাজারের স্বার্থে এবং এই বিদ্যালয়ের স্বার্থে,এখানে আমি বা আমাদের ব্যক্তিগত কোন স্বার্থ নেই। এলাকাবাসীর দাবি বিদ্যালয়ের একটি টলঘর ছিল বাজারের ভিতরে সেটিকে সরিয়ে বিদ্যালয়ের অন্য জায়গায় উঠানো হয়েছে এলাকাবাসীর প্রয়োজনে। শিক্ষক ও ম্যানেজিং কমিটির এমন সিদ্ধান্তকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই। উক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কাকরধা বাজার মালিক সমিতির সভাপতি আলম গাজী এবং বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ তিনি বলেন, কাকরধা ইস্কুলের একটি টল ঘর রয়েছে ঘরটি মেরামত করার জন্য স্কুলের কয়েকটি গাছ কাটা হয়েছে এবং বাকেরগঞ্জ উপজেলা বন কর্মকর্তাকে দিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে অবৈধভাবে কিছু করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
