|
আল্টিমেটামের পরও সাড়া না পেয়ে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() আল্টিমেটামের পরও সাড়া না পেয়ে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা রেললাইন অবরোধের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে রেললাইনের দিকে অগ্রসর হন। পরে শিক্ষার্থীরা আব্দুল জব্বারের মোড়সংলগ্ন রেললাইনের ব্যারিকেড নামিয়ে দেন। ফলে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহগামী রেললাইনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা প্রশাসনের তালবাহানা, 'মানি না মানব না', 'প্রশাসনের কালো হাত ভেঙে দাও', 'গুঁড়িয়ে দাও', 'কথায় কথায় হল ছাড়, হল কি তোমার বাব-দাদার?' ইত্যাদি স্লোগান দেন। জানা যায়, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে রোববার জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পশুপালন, ভেটেরিনারি ও কম্বাইন্ড-এই তিনটি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে তা মেনে নেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। ![]() আল্টিমেটামের পরও সাড়া না পেয়ে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ পশুপালন অনুষদের আরেক শিক্ষার্থী আরিফ জানান, 'আমরা যে ৬ দফা দাবি দিয়েছি, তার সমাধানের জন্যই রেল অবরোধ করেছি। আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই, পরীক্ষা দিতে চাই। প্রশাসন আসুক আমাদের সঙ্গে আলোচনায় বসুক এবং দাবি বাস্তবায়ন করুক। জনগণের ভোগান্তি হোক তা আমরা চাই না।' আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারী শিক্ষার্থী জানান, 'সকাল থেকে আমরা আন্দোলন করছি। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাইনি। অনেকটা নিরুপায় হয়েই আমরা এখানে এসেছি। আমরা ক্লাসে ফিরতে চাই, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
