ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 26 August, 2025, 7:36 PM

তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি

তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে 'কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর' বক্তব্যের অভিযোগে আগামী তিন মাসের জন্য দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের সব ধরণের পদ স্বগিত করেছে বিএনপি। একইসঙ্গে তাকে এখন থেকে টকশো বা সামাজিক মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুন্ন না হয় সে বিষয়ে সর্তক থাকার পরামর্শ দিয়েছে দলটি। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে। 

ফজলুর রহমানকে দেওয়া দলীয় পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ আপনার নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘন্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ ২৬ আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।

এতে আরো বলা হয়, তথাপি বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

চিঠিতে আরও বলা হয়, এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status