|
ফ্লাইওভার নির্মাণ'র দাবিতে জামায়াতে ইসলামী'র মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() ফ্লাইওভার নির্মাণ'র দাবিতে জামায়াতে ইসলামী'র মানববন্ধন ও স্বারকলিপি প্রদান বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেট্রো সদর থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— শিববাড়ি থেকে রেলগেট ক্রসিং হয়ে জোড়পুকুর পর্যন্ত দ্রুত ফ্লাইওভার নির্মাণ। জয়দেবপুর রেল ক্রসিং এলাকার অস্থায়ী মার্কেট স্থানান্তর ও পুনর্বাসন। শিববাড়ি মোড়ে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা। অটোরিকশার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। শিববাড়ি মোড় থেকে হারিনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ। গাজীপুর মহানগর জামায়াত ইসলামির আমীর সালাউদ্দিন আইয়ুবী মানববন্ধনে সভাপতির বক্তব্যে বলেন, “জয়দেবপুর রেলস্টেশন এলাকায় রেল ক্রসিং এ প্রতিদিনই এক অস্বস্তিকর ‘চোর-পুলিশ খেলা’ চলে। পুলিশ এলে হর্ন বাজিয়ে দিলেই দোকানিরা দৌড়ে যায়, আবার পুলিশ চলে গেলে সবাই ফিরে আসে। আমরা এই অবস্থা আর দেখতে চাই না, বরং একটি কার্যকর স্থায়ী সমাধান চাই।” পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন কর্মসূচিতে অংশ নেয়া সংগঠনের নেতৃবৃন্দরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
