ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা
প্রকাশ: Thursday, 21 August, 2025, 11:54 AM

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় রশিদা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

বুধবার  আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত রশিদা বেগম (৫৮) দর্শনা থানা এলাকার আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামে ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম দুইজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুইজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের জানুয়ারি মাসে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বুধবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status