|
কুড়িগ্রামে 'মাদক হটাও কুড়িগ্রাম বাঁচাও' গণসমাবেশে অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে 'মাদক হটাও কুড়িগ্রাম বাঁচাও' গণসমাবেশে অনুষ্ঠিত আজ ২০ আগস্ট বুধবার বিকেলে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকা থেকে কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযাত্রা শুরু করে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হাটে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে এবং কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু'র নেতৃত্বে বিভিন্ন পেশা ও শ্রমজীবী মানুষজন অভিযাত্রা শেষে গণসমাবেশে অংশ গ্রহন করে। মাদকবিরোধী গণসমাবেশে সভাপতিত্ব করেন মাদক প্রতিরোধ কমিটির সদর উপজেলার সদস্য সচিব মোঃ আবুল আখের। এসময় বক্তব্য রাখেন মাদক প্রতিরোধ কমিটির কুড়িগ্রাম জেলার সদস্য সচিব সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মাদক বিরোধী কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক নাজমুন্নাহার বিউটি, জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, শিক্ষক দেওয়ান এনামুল হক, ডাক্তার রাকিবুল হাসান বাধন, রহিমুদ্দীন হায়দার রিপনসহ অনেকে। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গণসমাবেশে মাদক বিরোধী শপথের মাধ্যমে শেষ হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
