|
ফায়ার সার্ভিসের ১৮ মিনিটের চেষ্টায় সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফায়ার সার্ভিসের ১৮ মিনিটের চেষ্টায় সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বুধবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘বুধবার বেলা ২টা ৩৭ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৩টায় তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করেছে। বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।’ কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
