ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ফল নিয়ে ওষুধ বিক্রয় প্রতিনিধির বাসায় ওসি
গাছায় এমআরকে কুপিয়ে লাখ টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ব্যাক্তির রিমান্ড আবেদন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 19 August, 2025, 11:45 AM

গাছায় এমআরকে কুপিয়ে লাখ টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ব্যাক্তির রিমান্ড আবেদন

গাছায় এমআরকে কুপিয়ে লাখ টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ব্যাক্তির রিমান্ড আবেদন

গাজীপুর মহানগরের গাছাতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ((ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল)) আশিক চৌধুরীকে (৩২) কুপিয়ে দুই লাখ ২০হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। শনিবার (১৬ আগস্ট) রাত সোয়া ১১টায় মহানগরের গাছা থানাধীন গাছা রোডের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে। এতে এককন গ্রেপ্তারও হয়েছে।

জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। ঘটনার পর ফল নিয়ে উপ-পরিদর্শক কাজলকে নিয়ে ভুক্তভোগী'র বাসভবনে সার্বিক খোঁজ নিতে ছুটে যান গাছা থানা পুলিশ। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আশ্বস্ত করেন গ্রেপ্তার ব্যক্তির রিমান্ড মঞ্জুরে বাকিদের তথ্য উঠে আসবে। গ্রেপ্তারাভিযান চলমান রয়েছে। মালামালও শীঘ্রই উদ্ধারে কাজ করছে জিএমপি গাছা থানা পুলিশ।

পরিবার ও সহকর্মী সূত্র জানায়, আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে। তিনি ইনসেপ্টা কোম্পানিতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে গাছা এলাকায় কর্মরত। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গাজীপুর পপুলার হাসপাতাল (বড়বাড়ী) পরে তাইরুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতাল (তারগাছ) নেওয়া হয়।

অবস্থা অবনতি ভেবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তিনি জানান, বড়বাড়ী থেকে অটোরিকশা দিয়ে বোর্ড বাজার যাচ্ছিলেন আশিক চৌধুরী। অটোরিকশাটি গাছা সড়কের মাথায় আসলে আগে থেকেই রিকশায় থাকা যাত্রীবেশী সশস্ত্র তিন ছিনতাইকারী আশিকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা আশিককে চাপাতি এবং দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে ছিনতাইকারীরা আশিকের কাছ থেকে নগদ দুই লাখ ২০হাজার টাকা এবং দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে অটোরিকশাচালকের সহায়তায় তাকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আশিককে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসার পর ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে স্বজনেরা সকালে তাকে বাসায় নিয়ে গেছেন বলে জানাযায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। আহত ভিকটিমকে হাসপাতালে চিকিৎসার পর সকাল ১০টার দিকে স্বজনেরা তাকে বাসায় নিয়ে গেছেন।

গুরুতর অসুস্থাবস্থার খবরে বাসায় গাছা থানা পুলিশ সামান্য ফলসহ উপস্থিত হয়ে ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করে ওই পেশাজীবী'র সার্বিক খোঁজ নেন। ওই সময় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে ভুক্তভোগীকে আশ্বাস দেয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে জানান ওসি আমিনুল ইসলাম। তাকে জিজ্ঞাসাবাদে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও নতুন সময়কে জানানো হয়েছে। শীঘ্রই এ ঘটনায় মূলউৎপাটন-সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার সম্ভব হবে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status