|
কুড়িগ্রাম হলোখানায় ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম হলোখানায় ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক আজ ১৮ আগস্ট দুপুরে অস্থায়ী ব্রিজটির শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “হলোখানা সন্যাসী মৌজার লাখো মানুষের জন্য এই কাঠের ব্রিজ নির্মাণ করা হলো। শিক্ষার্থীরা হাইস্কুল ও কলেজে যাতায়াতের ক্ষেত্রে দ্রুত সুবিধা পাবে। এটি একটি সাময়িক সমাধান; ভবিষ্যতে স্থায়ী ও উন্নত ব্রিজ নির্মাণ করা হবে।” জেলা প্রশাসকের এমন প্রতিশ্রুতি পেয়ে তাৎক্ষণিক হাজার হাজার মানুষ আনন্দে ফেটে পড়ে। এসময় জেলা প্রশাসক সারোডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করেন এবং স্থানীয় মহিলাদের বিভিন্ন সমস্যার কথা শুনে সকল সুযোগ- সুবিধা নিশ্চিত করাসহ ৭ দিনের মধ্যে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, হলোখানা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ, ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার মানুষজন প্রমূখ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
