|
বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি সিনকস অটোমেশন টেকনোনজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এসব পণ্য আমদানি করা হবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে জানানো হয়, মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর বিধান অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে এলসির মাধ্যমে এ দুই পণ্য আমদানি অবাধ। এ পরিস্থিতিতে এলসির মাধ্যমে বাণিজ্যিকভাবে পাঁচ লাখ টন ডাল ও পাঁচ লাখ টন চিনি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের আন্তর্জাতিক মান ও বিএসটিআই নির্ধারিত মান পরিপালন সাপেক্ষে আমদানি করা যাবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
