|
ঝিনাইগাতীতে গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবিতে এলাকাবাসী
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবিতে এলাকাবাসী সরেজমিনে দেখা গেছে, বারোয়ামারি, গজারিপাড়া, মরিয়মনগর, বনকালি ও ভারুয়া গ্রামের কাঁচা রাস্তাজুড়ে বড় বড় গর্ত, ভাঙা অংশ ও কাদার স্তূপে ভরা। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া, কৃষক, দিনমজুরসহ হাজারো মানুষ চলাচল করেন। যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ায় ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা জানান, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। ফলে বিকল্প পথে যেতে হয়, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিচ্ছে। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বারবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি পাকা করে স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, “আমাদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তার বিষয়ে লিখিত আবেদন এসেছে। অতি শ্রীঘ্রই রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।”
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ঢাকায় প্রতিবন্ধী মানুষদের ঈদ পুনর্মিলনী, অংশ নিলেন দেড় হাজারের বেশি মানুষ
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
