|
লাকসাম প্রেস ক্লাব পরিদর্শনে সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসাম প্রেস ক্লাব পরিদর্শনে সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর পরে মতবিনিময় সভায় ড. এ কে এম জাহাঙ্গীর বলেন, স্বাধীনতার পর ১৯৭৩ থেকে লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনটি যেভাবে আছে সেভাবেই ঠিক আছে। দুই উপজেলার সাধারণ ভোটারদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আসন পুনর্বহাল রাখার লক্ষ্যে আমি ২ আগস্ট চীফ ইলেকশন কমিশনার বরাবরে জমা আবেদন জমা দিয়েছি। আসন পুনির্বন্যাস নিয়ে কোন ষড়যন্ত্র আমরা প্রত্যাশা করিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে বিএনপি’র প্রার্থী ঘোষণা দিয়ে তিনি বলেন, নির্বাচনে সততা, ন্যায়পরয়নতা এবং কর্মীবান্ধব প্রাথী জরুরি। এ লক্ষ্যে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দানের জন্য বিএনপি স্থায়ী কমিটি এবং এক্টিং চেয়ারপারসনের দৃষ্টি আকর্ষণ করছি। দল যাকে মনোনয়ন দেন তিনি তার পক্ষে কাজ করবেন বলে জানান। লাকসাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলমের উপস্থাপনায় ও সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ’র স্বাগত বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম। এসময় লাকসাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
