|
দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ রোববার (১০ আগস্ট) টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার এবং রিফাত বেগ। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনেরই কেউই। ২২ বলে ১৬ রান করে পাওয়ার প্লের শেষ ওভারে সাজঘরে ফেরেন রিফাত। দলীয় ৩ রান যোগ হতেই রান আউট হন আরেক ওপেনার আবরার। ৪২ বলে ২১ রান করেন তিনি। তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি অধিনায়ক আজিজুল হক তামিমও। ২৮ বলে ৭ রান করেন তিনি। এরপর দলের হাল ধরেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকি। দুর্দান্ত ব্যাটিংয়ে দুজনেই ফিফটি তুলে নেন। তবে ৭৫ বলে ৬৫ রান করে ক্যাচ আউট হন কালাম। অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি পথে ছুটতে থাকেন রিজান। কিন্তু ৫ রানের আক্ষেপ নিয়ে রান আউট হন তিনি। ৯৬ বলে ৯৫ রান করেন এই বাংলাদেশি ব্যাটার। শেষ দিকে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন আব্দুল্লাহ। তাকে যোগ্য সঙ্গ দেন সামিউন বশির। শেষ পর্যন্ত বশিরের ১৩ রান এবং আব্দুল্লাহর ২৯ বলের অপরাজিত ৩৮ রানে ভর করে ২৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
