|
পানাইল যুব সামাজের উদ্দ্যোগে জুলাই ৩৬ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() পানাইল যুব সামাজের উদ্দ্যোগে জুলাই ৩৬ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণদের খেলাধুলায় আগ্রহী করে মাদকের অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা। পানাইল যুবসমাজের রাকিবুল ইসলাম ও নয়ন শেখ বলেন, "খেলাধুলা তরুণদের সুস্থ ও সুন্দর জীবন বেছে নিতে সাহায্য করবে।" আগামী ৯ আগস্ট, শনিবার শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে স্বাগতিক পানাইল ফুটবল একাদশের মুখোমুখি হবে আলফাডাঙ্গা ফুটবল একাদশ। ফাইনাল নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
