|
খাবার খাওয়ার গুরুত্বপূর্ণ ৯ সুন্নত
নতুন সময় ডেস্ক
|
![]() খাবার খাওয়ার গুরুত্বপূর্ণ ৯ সুন্নত হাত ধুয়ে নেওয়া: হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ (সা.) পানাহারের আগে কবজি পর্যন্ত উভয় হাত ধুয়ে নিতেন।’ (মুসনাদে আহমাদ) বিসমিল্লাহ বলা: নবী করিম (সা.) সাহাবিদের বলেন, ‘আল্লাহর নাম নিয়ে ডান হাতে খাবার খাও এবং তোমার দিক থেকে খাও।’ (সহিহ্ বুখারি: ৫১৬৭) বিসমিল্লাহ ভুলে গেলে: যদি কেউ খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে মাঝখানে মনে পড়লে এ দোয়াটি পড়বে, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ।’ (সুনানে আবু দাউদ: ৩৭৬৭) ডান হাতে খাওয়া: রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা বাম হাতে পানাহার করো না।’ (সহিহ্ বুখারি: ৫৩৭৬) খাবারের দোষ না ধরা: হজরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) কখনো খাবারের দোষ ধরতেন না। তাঁর পছন্দ হলে খেতেন, আর অপছন্দ হলে খেতেন না।’ (সহিহ্ বুখারি: ৫১৯৮) পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া: রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘খাবার খাওয়ার সময় যদি তা পড়ে যায়, তাহলে পরিষ্কার করে তা ভক্ষণ করো।’ (জামে তিরমিজি: ১৯১৫) আঙুল চেটে খাওয়া: নবী করিম (সা.) বলেন, ‘তোমরা যখন খাবার খাবে, তখন আঙুল চেটে খাও। কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না।’ (সুনানে ইবনে মাজাহ: ১৯১৪) হাত ও মুখ পরিষ্কার করা: খাবার শেষে মহানবী (সা.) ভালোভাবে হাত ধুয়ে নিতেন এবং কুলি করতেন। (মুসনাদে আহমাদ) খাবার শেষের দোয়া: খাবার গ্রহণের পর আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। রাসুল (সা.) বিভিন্ন দোয়া পড়তেন। এর মধ্যে একটি হলো: ‘আলহামদুলিল্লাহিল্লাজি আত-আমানা ওয়া সাকানা ওয়াজাআলানা মিনাল মুসলিমিন।’ (সহিহ্ বুখারি: ৫৪৫৮) |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
