ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নির্বাচনি তফসিলের সময়সীমা জানাল ইসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 August, 2025, 8:12 PM
সর্বশেষ আপডেট: Thursday, 7 August, 2025, 8:57 PM

নির্বাচনি তফসিলের সময়সীমা জানাল ইসি

নির্বাচনি তফসিলের সময়সীমা জানাল ইসি

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

ইসি সানাউল্লাহ বলেন, সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে।

এ ছাড়া নির্বাচন কমিশন আগামী মাস থেকে প্রবাসীদের ভোটার অ্যাডুকেশনের কাজ শুরু করবে বলেও জানান তিনি। 

নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন প্রার্থী কিংবা গণমাধ্যম ড্রোন ব্যবহার করতে পারবেন না। সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

সানাউল্লাহ বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। 

প্রধান নির্বাচন কমিশিনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status