|
প্রেমে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁওয়ের যুবক সিরাজগঞ্জে আত্মহত্যা
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
|
![]() প্রেমে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁওয়ের যুবক সিরাজগঞ্জে আত্মহত্যা ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাতে মারা যান ২৪ বছর বয়সী তরুণ গোলাম ফেরদৌস দুর্লভ। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামে। তিনি স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত সম্পন্ন হলে দুর্লভের লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা। এর আগে তাঁর পরিবারের সদস্যরা পুলিশের সহায়তা নিয়ে চৌবাড়ি গিয়ে তরুণী, তাঁর মা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। স্থানীয় কলেজে অনার্স পড়ুয়া মেয়েটি মা-বাবাসহ ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের উপস্থিতিতে তরুণের স্বজনের মুখোমুখি হন। মেয়েটি পুলিশের সামনে বলেন, বাবা-মা তাঁর বিয়ে ঠিক করেছেন। তাঁর অন্যত্র বিয়ে হচ্ছে জেনেও দুর্লভ বিষয়টি সেভাবে গুরুত্ব দেয়নি। আর নিহত তরুণের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান মোবাইল ফোনে জানান, পরিবারের সবাই শোকাহত। থানায় অভিযোগের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি। ঘটনার পর অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনিসহ কামারখন্দ থানার ওসি আব্দুর রউফ তরুণের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আত্মহত্যায় প্ররোচনাকারীর বিরুদ্ধে তরুণের স্বজনরা চাইলে থানায় অভিযোগ দিতে পারেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
