|
আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন
নতুন সময় প্রতিনিধি
|
![]() আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন বুধবার (৩০ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ১২৬ বান্ডিল ঢেউটিন এবং ৩ লাখ ৭৮ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় তিনি বলেন আপনাদের এই দুঃসময়ে সরকার পাশে আছে। এই সহায়তা আপনাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত জানান, কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯২ জন সুবিধাভোগীকে চিহ্নিত করে এই সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে তাদের ক্ষতির পরিমাণ অনুযায়ী ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হয়। সহায়তা পেয়ে আবেগাপ্লুত এক সুবিধাভোগী বলেন, "ঝড়ে সব উড়ে গিয়েছিলো, কোথায় থাকবো সেই চিন্তায় রাতে ঘুম আসতো না। সরকারের এই টিন আর টাকা পেয়ে অনেক বড় উপকার হলো।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। একই সময়ে সমাজসেবা অধিদপ্তর হতে দুইজন অসচ্ছল ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
