|
ডুবতে শুরু করেছে চলনবিলের সাবমার্সিবল রাস্তা গুলো
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() ডুবতে শুরু করেছে চলনবিলের সাবমার্সিবল রাস্তা গুলো উজানী ঢলের পানি আর বর্ষার পানিতে ইতোমধ্যে ডুবতে শুরু করেছে চলনবিলের বিস্তীর্ণ জলাভূমি৷ চলনবিলের বিশেষ করে তাড়াশ-গুরুদাসপুর-সিংড়া উপজেলা সংযুক্ত করেছে সাব মার্সিবল রোড৷ সাবমার্সিবল অর্থাৎ ডুবন্ত সড়ক বর্ষাকালে পানির নিচে থাকে৷ আবার গ্রীস্ম কালে সড়ক গুলো প্রান ফিরে পায়, উপযুক্ত হয়ে মানুষের চলাচলের জন্য৷ এ বছর ভারি বর্ষণ আর নতুন জোয়ারের পানি আসার কারণে ডুবতে শুরু করেছে এই সড়রগুলো ৷ ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই সড়কগুলো থাকবে পানির নিচে৷ তখন নৌকাই হবে চলনবিলের মানুষের একমাত্র বাহন৷ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
