ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুমে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 30 July, 2025, 11:36 AM

তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুমে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুমে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের  পরিত্যক্ত  বাথরুমে ৬ বছরের শিশুর লাশ পাওয়া গেছে । মুহুর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য তৈরী হয় এলাকাবাসীর মধ্যে।  আল- হাবিব (৬) নামের এক শিশুকে শ্বাসরোধ করে মাথায় ও পিঠে আঘাত করে হত্যা করে বাড়ির পাশের ১০০ গজ দুরে পরিত্যক্ত  ইউনিয়ন পরিষদের বাথরুমে ফেলে রেখে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা।  

নিহত আল-হাবিব উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের ইলেকট্রিক  মিস্ত্রি  আশরাফুল ইসলামের একমাত্র ছেলে।  নিহত হাবিবের বাবা আশরাফুল ইসলাম দীর্ঘ ২ বছর থেকে প্রতিবন্ধী অবস্থায় পরে আছে।  কারেন্টের খাম্বায় কাজ করতে পরে গিয়ে এক পা ভেঙে পঙ্গু হয়ে যায়।  সেই সময় থেকে কোন কাজ  কর্ম করতে না পেরে অর্ধাহারে অনাহারে দিন যাচ্ছে তাদের সংসারে। একমাত্র সন্তানকে হারিয়ে ভবিষ্যত পেন্ডুলাম থমকে গেছে পরিবারটির । 

আল-হাবিবের মা হ্যাপী আক্তার বলেন, শিলাইকুঠি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আসর নামাজের আগে বাচ্চাদের সাথে খেলতে ছিলো। আমার একমাত্র সন্তানকে বাড়ী আনার জন্য তাগিদ করি। কিন্ত ওই সময়ে বাড়ীতে আসেনি। এর পর থেকে সে নিখাঁজ হয়। আসর নামাজের পর থেকেই আমার সন্তানের খোঁজ করতে থাকি। কিন্তু কোন জায়গায় খোঁজ মিলছিলো না। রাত ৮ টার পরে জানতে পারি  বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুমে  হাবিবের নিথর দেহটি  পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তা সঠিক৷ আমার সন্তানকে যে হত্যা করছে তার বিচার চাই  

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮ টার সময়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজার এলাকায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, নিহত আল-হাবিববে মাথায় আঘাতের চিহ্ন ও গলায় তার পড়নের শার্ট প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইউনিয়ন পরিষদের বাথরুমে ফেলে দিয়েছে সন্ধ্যার সময়ে। এটা  পরিকল্পনা মাফিক হত্যা।  যারা এই অমানবিক কাজ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।  
 
আশরাফুলের সন্তান হাবিবের  হত্যার ঘটনাতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে কাতর হয়েছে এলাকাবাসী।  দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর। 
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান তারেক হোসেন বলেন বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।  আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হত্যাকান্ডের সাথে জড়িতদের তথ্য উপাত্ত পুলিশকে জনানোর জন্য তৎপর আছি। পরিষদের ৯ জন সদস্য ও ১০ জন গ্রাম পুলিশ গতকাল রাত থেকে তথ্য সংগ্হের কাজে নিয়োজিত আছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে আমরা জানাযার ব্যবস্থা সম্পন্ন করার জন্য প্রস্তুত আছি। যে কোন মূলে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু মুসা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সঠিক উদঘাটন খুব শীঘ্রই করা করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status