|
তামিমের বিপিএলে ফেরা নিয়ে যা বললেন ট্রেইনার
নতুন সময় ডেস্ক
|
![]() তামিমের বিপিএলে ফেরা নিয়ে যা বললেন ট্রেইনার গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ডালিম জানিয়েছেন, ‘ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব- মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন। তবে বিপিএল বা সেমিফাইনাল-ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আমি বলব– অনুশীলন করুক, খেলুক। তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে।’ বিপিএলে টানা দুই মৌসুমে শিরোপা জিতে আলোচনায় আসা তামিম ডিপিএলের সময় বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হন। ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেই সময় মাঠে তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইয়াকুব চৌধুরী ডালিম। বিপদ কাটিয়ে এখন বেশ স্থিতিশীল আছেন তামিম। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শরীরের সামর্থ্য ও ঝুঁকির দিক বিবেচনা করে তামিমকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদিও দিন দুয়েক আগেই তামিম জানিয়েছিলেন চেষ্টা করবেন বিপিএল দিয়ে ফেরার জন্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
