ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সড়ক নয় যেন মরণ ফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসি
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 6:56 PM

সড়ক নয় যেন মরণ ফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসি

সড়ক নয় যেন মরণ ফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসি

বাঙ্গালহালিয়া বাজার হতে ডংনালা মুখ সড়কের বেহাল দশা, রাস্তায় সৃষ্ট একাধিক গর্ত আর কার্পেটিং উঠে খানাখন্দে ভরপুর সড়কের বেহাল দশায় সড়কটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে সংস্কারের অভাবে সড়কটির নাজুক ড্রেনেজ ব্যবস্থা সামন্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি করছে। 

এতে সড়কটি দিয়ে চলাচলকারী সিএনজি,মাইক্রো অটো টম টম, ভ্যানগাড়ী মটর সাইকেল, এলাকা বাসী, স্কুল কলেজের ছাত্রছাত্রী ওবিভিন্ন কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে সড়কটি গত এক বছর ধরে অযত্নন আর অবহেলায় পড়ে আছে।

সড়ক নয় যেন মরণ ফাঁদ, দেখার কেউ নেই। সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কটির অনেক অংশেই কার্পেটিং উঠে খোয়া বের হয়ে গিয়েছে। রাস্তায় সৃষ্ট গর্ত আর খানাখন্দের কারণে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেটে চলাচল করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে গভীরতা কমে সড়কটির ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। 

সামান্য বৃষ্টিতে দেখা মিলছে জলবদ্ধতার। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমে থাকা পানিতে পায়ে হেটে চলাচলকারীদের পরিধেয় কাপড় চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। বর্ষা শুরু হলে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এ সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করে থাকেন। 

এখান থেকে শত শত কৃষক বিভিন্ন ফসলাদি নিয়ে বাঙ্গালহালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে নিয়ে যায় এমতঅস্থায় খানাখন্দ আর গর্তে ভরা এমন রাস্তায় চলাচলে কষ্টের সীমা থাকে না। স্থানীয় এক বাসিন্দা জানান,সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ জলবদ্ধতা এই সড়কে এখন নিত্য দিনের চিত্র হয়ে দাড়িয়েছে। 

এসময় তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। সড়কের বেহাল দশা জানতে চাইলে উপজেলা প্রকৌশলী বিভাগের সার্ভেয়ার দেলোয়ার হোসেন জানান,উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন হয়েছে,সংস্কারের জন্য ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি।বৃষ্টির কারণে সড়কটির সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলে শ্রীঘ্রই সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, দীর্ঘদিন ধরে সড়ক টি নাজুক অবস্থা আমি কয়েক বার নির্বাহী কর্মকর্তা কে অবগত করেছি তিনি প্রকৌশল বিভাগ কে বিষয়টি নজরে আনার জন্য জানান বলে জানাগেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status